মেয়েরা কেন ছেলেদের দেখলে বারবার ওড়না ঠিক করে? || Why do girls fix the veil again and again when they see boys?
মেয়েরা কেন ছেলেদের দেখলে বারবার ওড়না ঠিক করে?
হুম, এটা সত্যি। মেয়েরা ছেলেদের দেখলে বারবার ওড়না ঠিক করে। এর তিনটি কারণ থাকতে পারে।
- তুমি এটাই চিন্তা করো. হয়তো ছেলেদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু এটা খুবই বিরল। যেসব থ্রি পিচ পড়ে তারা কিন্তু ঊড়নাও পরিধান করে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই থ্রি-পিচ পড়া মেয়েরা মধ্যবিত্ত। এবং প্রায় সব মধ্যবিত্ত মেয়েই ধর্মীয় জ্ঞানে বিশ্বাসী, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সম্পূর্ণ মার্জিত শিক্ষা লাভ করে। মধ্যবিত্তের পেটের চেয়ে সম্মান বেশি মূল্যবান তাই তারা মার্জিত শিক্ষা পায়। আর এমন ঘরের মেয়েরা একটা ছেলেকে আকৃষ্ট করার জন্য বারবার ঘোমটা ঠিক করবে, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। :)
- হয়তো মেয়েটির ঘোমটা ঠিকঠাকভাবে ছিল না। সেজন্যই ঠিক করে নিয়েছিল হয়তো। আপনার তাকানোর সাথে বিষয়টি সম্পূর্ণ কাকতালীয়। কিন্তু এটা হওয়ার সুযোগ আছে।
- আর তিন নম্বর কারণ হলো রাস্তার বখাটে ছেলেরা। তারা তদের দলবল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। একটি মেয়ে যখন হাঁটে, তারা তখন পারেনা তাদের চোখজোড়া দিয়ে গিলতে। এমনরূপে তাকিয়ে থাকে মনে হচ্ছে সে তার জীবনের প্রথম মেয়েটিকে দেখেছে। আর এই ছেলেদের চোখ কোথায় যায় কারো অজানা নয়। সেজন্য মেয়েরা ওড়না ঠিক আছে কিনা যাচাই করে নেয়। অথবা নিশ্চিত হতে আবার দেখে নেয় ঠিক আছে কিনা। যাতে মানুষরূপের পশুদের চোখ থেকে নিজেকে রক্ষা করতে পারে।
ধন্যবাদ!